বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, অসাধু ব্যবসায়ীরা অতি লাভের জন্য খাদ্যদ্রব্য তৈরীতে মানব দেহের জন্য ক্ষতিকর অনেক কিছু ব্যবহার করে থাকেন। ফলে মানবদেহে নানা রোগ তৈরি হচ্ছে । এর প্রতিরোধ আমাদের করতেই হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে ঔষধ বিপণন ও চিকিৎসা সম্পর্কিত সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কেরানিহাটের প্রবীণ ব্যবসায়ী হাজী আবুল বশরের সভাপতিত্বে ও আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ বাদল শিকদার, চট্টগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফজলুল হক, সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর প্রমূখ।
সভায় সাতকানিয়া উপজেলার কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্যরা অংশ নেন।
