জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহোনগরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানান আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহোনগরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের নয়াবাজারস্থ ইডেন কমিউনিটি সেন্টারে বেসরকারি কারা পরিদর্শক আঁখি সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাহ্ব শামসুল আলম, বিশেষ অতিথি ছিলেন মোশারফ হোসেন দিপ্টী, নাছিমা তাসলিম নিপাসহ প্রমুখ।

প্রধান অতিথি সৈয়দ আজম উদ্দিন তার বক্তেব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী সমাজের উন্নয়নে মহিলাদল প্রতিষ্ঠা করেছিলেন। এই দলের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের নারী সমাজকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। প্রতিষ্ঠালগ্ন থেকেই মহিলাদল দেশ, দেশের মানুষের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে।

পরে কেক কেটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।