কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী ১৩ আসন প্রার্থী প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব আলী আব্বাস বলেছেন,আগামীদিনের দেশ ও জাতির ভবিষ্যৎ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের সমস্ত অঙ্গ সংগঠনকে মিশে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্নফুলী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন, মোঃ ইসমাইল, ডাঃ গিয়াস উদ্দিন ফয়সাল, ইঞ্জিনিয়ার হারুন, লাল গোলাপ হারুন, এজাজ আল ফারুখ, মোঃ আলী মুন্সি, মোঃ সাহাদাত, সাবেক মহি উদ্দিন চেয়ারম্যানসহ নেতাকর্মীরা।
এর আগে মইজ্জ্যারটেক চত্ত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী শুরু হয়। র্যালীতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব আলী আব্বাস। র্যালীটি কর্ণফুলী উপজেলার প্রধান সড়ক হয়ে কলেজ বাজার ও ক্রসিং পাড় হয়ে রিভার ভিউ সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
