বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশর প্রাণ তারেক রহমান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক জননেতা আলহাজ্ব এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে পবিত্র জশনে জুলুস আসা মুসল্লিদের মাঝে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর পশ্চিম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও তার আশপাশের এলাকায় জুলুসে আগত মুসল্লিদের মাঝে ফলমুল,
শরবত, বিশুদ্ধ খাবার পানি দিয়ে আপ্যায়ন করনো হয়।
এসময় উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সহ- প্রচার সম্পাদক , নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম আহ্বায়ক কমিটির দপ্তর সাজ্জাদ হোসেন খান সহ নেতৃবৃন্দ।
