লোহাগাড়া উপজেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লোহাগাড়া থানার অফিসার্স ইনচার্জের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক মাস্টার নাছির আহমদ, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্ডাদক খলিল চৌধুরী, লোহাগাড়া উপজেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সদস্য যথাক্রমে- মোহাম্মদ আলমগীর, মনছুর আলী, জাতীয় রেফারী মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ রাকিব, খলিল উল্লাহ সোহাগ, মুহাম্মদ সাজ্জাদ, মু. শাহিন শাহ্, সঞ্জয় চৌধুরী, মাঈনুদ্দিন মুহাম্মদ সাকিব ও মোহাম্মদ ইমন।
উক্ত সভায় ওসি মো. আরিফুর রহমান বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আর একজন ভালো রেফারী ছাড়া সুষ্ঠু খেলা সম্ভব নয়। রেফারীদের সঠিক সিদ্ধান্তই একটি খেলাকে প্রাণবন্ত করে তোলে।
তিনি আরও বলেন, লোহাগাড়া উপজেলা ফুটবল রেফারী এসোসিয়েশন সঠিক নিয়মনীতি মেনে খেলাধুলার মানোন্নয়নে কাজ করবে। এ সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে উপজেলার ফুটবলের মান আরও বৃদ্ধি পাবে। থানা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলা ও ক্রীড়া সংশ্লিষ্ট যে কোনো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
