এলোহার কৃতি শিক্ষার্থী নবনীতা বড়ুয়া এবং তাহিয়া ইলসানা সম্প্রতি কম্বোডিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। তাদের এ সাফল্যের স্বীকৃতি স্বরূপ এলোহা মেহেদীবাগ ও খুলশি সেন্টারের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলোহার ম্যানেজিং ডিরেক্টর আসাদ উজ্জ্বল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী এবং বিশিষ্ট ব্যবসায়ী মুনির হোসেইন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, মিসেস ফারিহা রওশন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিসেস জেসমিন আক্তার।
