সম্প্রতি সিলেটে আলোকচিত্র বিষয়ক পত্রিকা ও সংগঠনের উদ্যাগে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো জাতীয় আলোকচিত্র ক্যাম্প সেসন-২। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, এনটিভির পরিচালক নুরুউদ্দীন আহমেদ।
উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির প্রধান উপদেষ্টা কাশেম জামাল। প্রবীণ আলোকচিত্র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মনজুরুল আলম মন্জুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন ফটো সাংবাদিক রফিকুর রহমান,বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমেদ,সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি ফরিদ আহমেদ,কুমিল্লা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহাজাহান চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী।
বক্তারা বলেন, আলোকচিত্র শুধু সৃজনশীলতা নয় ছবি ইতিহাসও বটে। বর্তমান ডিজিটাল প্রযুক্তির কারনে ছবি তোলা সহজ হলেও কম্পোজিশন থেকে শুরু করে নানন্দিক একটি ছবি তোলার জন্য প্রশিক্ষন বা এই ধরনের ক্যাম্প খুবই প্রয়োজন। এই ধরনের আয়োজনের জন্য পোর্ট্রেট প্রশংসাযোগ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শেখ নাছির।
অনুষ্ঠানে পোর্ট্রেট এর বিভিন্ন কাজে বিশেষ অবদানের জন্য এমএনএস ইন্সপেকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লায়ন পিযূষ তালুকদার,ক্যাম্পের আহ্বায়ক এম. হায়দার আলী, ফটো সাংবাদিক হাজী হাবিবুর রহমান শ্যামল ও শামসুদ্দোজাকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়।অংশগ্রহণ ডেলিগেটরা সিলেটের বিভিন্ন স্পটের ছবি তোলেন,যা পরবর্তী কার্নিভালে ছবিগুলো প্রদর্শিত হবো।
