সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
শনিবার (৯ আগস্ট) পরিচালিত মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো এবং বাস চালানোর অপরাধে মোট ৭টি মামলায় ৫ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন।
তিনি জানান, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান চলমান থাকবে।
