আগামী ২৮শে জুন জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চকবাজারস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা রবিবার(২২ জুন)অনুষ্ঠিত হয়েছে।
নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর মাহামুদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন,পতিত ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে দেশের ছাত্র জনতার পাশাপাশি বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামী সহ গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দলগুলার অবদান অপরিসীম।
আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে ২৮ শে জুন ২০২৫ জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলনে বীর চট্টলার মাটি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের দুর্জয় ঘাঠি প্রমাণ করতে দলের সকল নেতৃবন্দদেরকে স্ব স্ব অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে সম্মেলনকে সফল করার লক্ষ্যে উদাত্ত আহবান জানান বক্তারা।
পরে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতীর কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
