সাতকানিয়ায় সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপজেলার আভ্যন্তরীণ জলাভূমি, সরকারি, আধা সরকারি, প্রাতিষ্ঠানিক ও খাস জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীন জানান, এ বছর সাতকানিয়া উপজেলার ৫৫টি পয়েন্টে মোট ৩৭৫ কেজি রুই, কাতল ও মৃগেল প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জলাশয়ের আয়তন ভেদে প্রতিটিতে ৩ থেকে ১৫ কেজি পর্যন্ত পোনা ছাড়া হয়।
