লোহাগাড়ার ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন অভিযান

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফগার মেশিন দিয়ে মশা নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার আধুনগর খাঁনহাট বাজারের বিভিন্ন স্থানে কীটনাশক মিশ্রিত ধোঁয়া ছড়িয়ে দিয়ে মশা দমন কার্যক্রম পরিচালনা করা হয়।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। অভিযানে ইউনিয়ন পরিষদের পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন, নালা, ময়লার স্তূপ এবং জলাবদ্ধ এলাকার আশপাশে ফগিং কার্যক্রম চালান। এ সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বাসাবাড়িতে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- আধনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদের, ইউপি সচিব মিন্টু তালুকদার, ইউপি সদস্য ফরিদ আহমদ, মো. শাহজাহান চৌধুরী পারভেজ, সমাজকর্মী হারুনর রশিদ প্রমূখ।

স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মুহাম্মদ ইয়াছিন বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে আমাদের গ্রাম ডেঙ্গু মুক্ত থাকবে। আমরা নিজেও আমাদের বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব।

উপজেলার স্বাস্থ্যকর্মীরা জানান, চলতি বছর লোহাগাড়ায় কিছু এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মারাওগেয়েছো। তাই স্থানীয় প্রশাসনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে উৎসস্থলে মশার প্রজনন বন্ধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউনিয়নের প্রতিটি এলাকায় নিয়মিত ফগিং কার্যক্রম চালানো হবে। পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে

তিনি আরো বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করে চেয়ারম্যান বলেন, শুধু ফগিং বা প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। ব্যক্তিগত ও পারিবারিক স্তরে পরিচ্ছন্নতা নিশ্চিত করাটাও জরুরি।