চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে সাফওয়ান (২) ও মুসকান (আড়াই বছর) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান ওই এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে। আর মুসকান পার্শ্ববর্তী এওচিয়া ইউনিয়নের দেওদিঘি বাজার এলাকার জুয়েল আহমদের মেয়ে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ১১টার দিকে খেলতে গিয়ে তারা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
