বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শ্রী মৃণাল দাশ মিলন মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাষ্টার জাহাঙ্গীর আলম। এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: হাসান। পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী বিএসসি,উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ,উপদেষ্টা শিক্ষক অসীম কুমার দাশ,উপদেষ্টা প্রসেনজিৎ পাল, উপদেষ্টা শিবুপদ চৌধুরী ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার উপদেষ্টা শিক্ষক সুমন মজুমদার হিরো প্রমূখ। সভার শুরুতে শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি শিক্ষক খোকন কান্তি নাথ, সহ-সভাপতি শিক্ষক নরেন দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: রাজিব রুদ্র, অর্থ সম্পাদক প্রভাষক অনুপ দাশগুপ্ত,সহ-প্রচার সম্পাদক শিক্ষক বাবলু কান্তি হাজারী, গণসংযোগ সম্পাদক সৈকত নাথ, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রিটন সুশীল, সমাজকল্যাণ সম্পাদক শিক্ষক বাবু দাশ, সহ-সমাজকল্যাণ সম্পাদক সুজন দাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতাপ পাল, পূজা বিষয়ক সম্পাদক ডা: সুকুমার দেবনাথ, কার্যনির্বাহী সদস্য রবিশংকর দাশ, সদস্য পার্থ সারথী দাশ যীশু, সদস্য নয়ন দাশ, সদস্য রনজিত দাশ নটু, সদস্য ডা: সুধীর রঞ্জন নাথ, সদস্য শিক্ষক জুয়েল দাশ ও সদস্য পুলক মজুমদারসহ উপজেলার ৯ ইউনিয়নের ১শ ১১ টি পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
