চুনতিতে ৫৫তম সীরত মাহফিল উপলক্ষে মতবিনিময়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে আগামী ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মহফিলে সীরতুন্নবী (সা.) শুরু উপলক্ষে মোতায়াল্লী কমিটির সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মাহফিলের স্থায়ী কার্যালয়ে এ সভা হয়। সভাপতিত্ব করেন মোতায়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। বক্তব্য দেন শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার, মোহাম্মদ ইসমাইল মানিক, চুনতী সমাজকল্যাণ পরিষদের সভাপতি বাবর হোসাইন ছিদ্দিকী, কাজী আরিফুল ইসলাম, কফিল উদ্দিন লিটু, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী ও লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, অলিকুল শিরোমনি আশেকে রাসুল (সা.) হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) ১৯৭২ সালে ইসলাম প্রচারের মহান উদ্দেশ্যে সীরতুন্নবী (সা.) মাহফিলের সূচনা করেন। সেই থেকে এখনো চলমান রয়েছে।

মোতায়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ইবনে দিনার নাজাত জানান, মাহফিল সফলভাবে সম্পন্ন করতে দেশব্যাপী এক হাজারেরও বেশি সভা হয়েছে এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে।

সভায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে বায়তুল্লাহর খতিব মাওলানা জাফর সাদেক ইকবাল। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ নাঈম, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, আবু সাদেক খান, সাদুর রহমান, কাজী মোহাম্মদ আনাস, নজুরুল হুদা প্রমূখ।

এবারের মাহফিলের বাজেট ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা। মাহফিলকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে বহুতল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য যে, আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ২২ সেপ্টেম্বর দিবাগত রাত আখেরূ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলে সপাপ্ত হবে।