টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৪ টায় সমিতির কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী নিহত ছাত্র শহীদদের স্বরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জনাব জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক ও সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ ফরিদ উদ্দিন
এসময় আরো বক্তব্য রাখেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, পৃষ্টপোষক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম রয়েল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, আলহাজ্ব মোঃ গোলাম নবী, আলহাজ্ব মোঃ মহি উদ্দিন, আলহাজ্ব এস.এস.এস বাহাদুর, আলহাজ্ব মোঃ ইশতেহাদ হোসেন রাজিব, আলহাজ্ব ইমরানুল হক সাইয়েদ, মোঃ বাকের উল্যাহ, মোঃ হারুনুর রশিদ, মোঃ ইব্রাহিম পারভেজ, মোঃ মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, হাফেজ মোঃ তাজুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, মোঃ জাবেদ, আলহাজ্ব আবু ছালেক প্রমূখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড, “এই প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। ব্যবসায়ী সমাজ শুধু ব্যবসা নয়, সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে — আজকের এই সংবর্ধনা তার উজ্জ্বল উদাহরণ।

অনুষ্ঠানে সকল মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের জন্য মিষ্টান্ন ও বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।