উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আওতাধীন ঐতিহ্যবাহী একমাত্র মহিলা ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল মাদরাসার’ পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলামকে আরবী বিশ্ববিদ্যালয় হতে আগামী ০৩ (তিন) বছরের জন্য সভাপতি নিয়োগ দেওয়া হয়।
মুহাম্মদ নজরুল ইসলাম যুবাইদিয়া মহিলা ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সীতাকুণ্ডের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব এলাহী বকস্ এর ৫ম পুত্র। তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত। তিনি চট্টগ্রাম শহরের কমার্স কলেজ রোড়স্থ মদিনাতুল আউলিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে হযরত কালু শাহ (রঃ), মঞ্জুরা-এলাহী হেফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পরিচালনা পরিষদের সদস্য, চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন এর চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি – শহর সমাজসেবা কার্যালয় ইউসিডি-০২, ডাইরেক্টর – সীতাকুণ্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাষ্ট (সেট), কার্য্যকরী সদস্য- সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম।
প্রতিষ্ঠাতা সদস্য :- সীতাকুণ্ড ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটাল, প্রধান উপদেষ্টা – মোগলটুলী ব্লাড ডোনেশন সোসাইটি চট্টগ্রাম, সদস্য- বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি, চট্টগ্রাম। প্রোপাইটর – ইসলামিয়া অটোমোবাইলস্। চেয়ারম্যান – সীতাকুণ্ড এলিট প্রোপার্টিজ লিঃ। সহ- আপ্যায়ন সম্পাদক – চট্টগ্রাম কলেজিয়েটস্, ডাইরেক্টর – ক্লাব কলেজিয়েট চট্টগ্রাম, সভাপতি -ইয়ং ড্রাগন ক্লাব, আজীবন সদস্য:- চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়বেটিস সমিতি, চট্টগ্রাম মেডিকেল রোগী কল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন, ত্রান- জাকাত ভিত্তিক সংগঠন, সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম, উপদেষ্টা:- মতিয়ার পুল এয়ার আলী জামে মসজিদ, উপদেষ্টা:- উত্তর মোগলটুলী মহল্লা পরিষদ সহ আরো অনেক সংগঠনের সহিত তিনি জড়িত।
