চন্দনাইশে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশে হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু ভাবে যাতে সম্পন্ন হয় সেই লক্ষ‍্যে বর্তমান সরকার ও সেনাবাহিনীর পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা কামনা করে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন চন্দনাইশে দায়িত্ব সেনাবাহিনীর টিম।

সোমবার ( ১৫ই সেপ্টেম্বর ) সকালে চন্দনাইশ পৌরসভাস্থ হাসপাতালে পাশে সেনাবাহিনীর ক্যাপে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সেনা ক্যাম্পে দায়িত্বরত কমান্ডার ক্যাপ্টেন আরিফ আসমার জয়, সাংবাদিক যথাক্রমে মাষ্টার নুরুল আলম , মো.কমরুদ্দীন, মোজাহেরুল ইসলাম, নাছির উদ্দিন বাবলু, মো.মহিউদ্দিন, খালেদ রায়হান, আজগর আলী সেলিম, আমিনুল ইসলাম রুবেল, সৈকত দাশ ইমন প্রমুখ।

এসময় সামনের দূর্গা পূজাকে কেন্দ্র করে চন্দনাইশে কেউ যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অ-স্বাভাবিক করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে তার জন্য সরকার এবং সেনাবাহিনী সকল প্রস্তুতি গ্রহন করেছে বলে জানান ক্যাপ্টেন জয়।

পাশাপাশি তিনি চন্দনাইশে কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে আরো বলেন, যাতে কেউ মিথ্যা ও অসত্য সংবাদের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করে সোস্যাল মিডিয়া (ফেসবুকে) অপপ্রচার এবং গুজব ছড়িয়ে পরিস্থিতি অবণতিতে উস্কে দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখারও আহবান জানান তিনি।