লোহাগাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত অধিকার। এটি শুধু সংবিধানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হতে হবে। সমাজে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষা করতে হবে, তবেই প্রকৃত উন্নয়ন টেকসই হবে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধীসহ সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। মানবাধিকার কমিশন লোহাগাড়ায় জনগণের পাশে থেকে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা। মানবাধিকার কমিশনের কার্যক্রম আরও বেগবান হলে সাধারণ মানুষ আইনি সহায়তা ও ন্যায়বিচার পেতে সহজ হবে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিবলী ভূষণ দাশ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম খান, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. হোছাইন মেহেদী, প্রেসক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী, উপজেলা বিআরডির চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ, সাবেক চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ সালেহ, মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সহ-সভাপতি মুহাম্মদ নুরুচ্ছফা, সাধারণ সম্পাদক এম.ডি. জোনাইদ চৌধুরী, এডভোকেট নওশেদ আলী, ইঞ্জিনিয়ার মামুন উদ্দিন ও এডভোকেট জমির উদ্দিন এবং ইউপি সদস্য আজিজুর রহমান প্রমুখ। সভায় কমিশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।