বাংলাদেশ ওয়াদো-কাই কারাতে অল বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ১৫ই আগষ্ট ২০২৫ ইং ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম গাজী কারাতে ক্লাবের ৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করে গাজী মোহাম্মদ ফারহান কাতায় গোল্ড এবং কুমিতে সিলভার পদক অর্জন করে।
৯ বছর বয়সী এ ক্ষুদে কারাতে খেলোয়াড় বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ২০ টির অধিক পদক অর্জন করে বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন কারাতে প্রতিযোগিতায়।
অন্য খেলোয়াড়দের মধ্যে তাহমিদুল ইসলাম দুইটি ব্রোঞ্জ এবং তাসনিম একটি ব্রোঞ্জ পদক অর্জন করে।
এ প্রসঙ্গে গাজী কারাতে ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মো.ইউনুছ গাজী বলেন, আমার কারাতে ক্লাবের প্রশিক্ষণার্থীরা ঢাকাতে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় এবার ভালো রেজাল্ট এনেছে অল্প সময়ে প্রশিক্ষণের মাধ্যমে। আমাদের ক্লাব আগামী তে আরও সাফল্য বয়ে আনবে আশা করছি। যাক, আমি বেশি খুশি হয়েছি ক্ষুদে কারাতে খেলোয়াড় গাজী মোহাম্মদ ফারহান গোল্ড পাওয়াতে আমি তার সফলতা কামনা করি।
