চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে অর্পণ শীল নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১১টায় উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত অর্পণ শীল এলাকার বাদল শীলের ছেলে।

শিশুটির আত্মীয় শ্রাবণ চৌধুরী বলেন, সকালে পরিবারের সবার অগোচরে শিশুটি হাঁটতে হাঁটতে বাড়ির সামনের পুকুরের ধারে চলে যায়। এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় বাড়িতে অতিথি আসায় পরিবারের সদস্যরা সেদিকে ব্যস্ত ছিলেন।

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় জে কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।