২২ সেপ্টেম্বর সাতকানিয়া পৌরসভায় জেন্ডার বৈষম্য নিরসন কর্মসূচির আওতায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ উপ–দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের করে যাচ্ছে উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে। নারীর ক্ষমতায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে মডেল।
এ সময় তিনি আরো বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে জামায়াত। পাকিস্তানে নির্বাচনে জামায়াত আসন পেয়েছে মাত্র দুইটি। আদর্শিক ভাবেই আওয়ামী লীগের দ্বন্দ্ব রয়েছে জামায়াতের। বর্তমানে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অনেক উন্নয়ন করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়ন ও ২০৪১ সালের মধ্যে এদেশ উন্নত আয়ের দেশ হিসেবে পরিণত হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী প্রথমবাবের মতো হিজড়াদের ভোটার করেছেন। ১০ হাজার হিজড়াকে প্রতিমাসে ৭০০ টাকা ভাতা দিচ্ছেন। স্বামীর মৃত্যুর পর মহিলাদের ভাতার ব্যবস্থা করেছেন।
সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর মোজ্জামেল হক, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
