লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্প্রতি ন্যায়ভিত্তিক দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রচারপত্র বিতরণ করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্যাপী আধুনগর ইউনিয়নে বিভিন্ন গ্রামে এ প্রচারপত্র বিতরণ করা হয়।
এ সময় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদের বলেন, জনগণকে সচেতন করতে এবং ন্যায়ভিত্তিক কল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় অংশ গ্রহণই দেশের প্রকৃত উন্নয়নের পথ সুগম করবে।
তিনি আরো বলেন, নাগরিকরা যদি সচেতনভাবে দায়িত্ব পালন করে, তবে ন্যায় ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। প্রচারপত্রে নাগরিক দায়িত্ব, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ, এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব বিষয়ে তথ্য তুলে ধরা হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
এসময় উপস্থিত ছিলেন, আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, ওয়ার্ড দায়িত্বশীল ডা: হায়াত মাহমুদ ও বশির আহমদ প্রমূখ।
