চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসা সেবার গুণগতমান নিশ্চিতে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বক্তব্যে ইউএও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ব্যাঘাত হলে ছাড় দেওয়া হবে না।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুসরাত জাহান সঞ্চালনার বক্তব্য রাখেন আখতার আহমেদ, মাওলানা মাহমদুর রহমান ও দেলোয়ার হোসেন, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসাইন মেহেদী, সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীসহ প্রমূখ।
বক্তারা বলেন, চিকিৎসা সেবায় জনগণের আস্থা ও সন্তুষ্টি অর্জনে সকলকে আন্তরিক হতে হবে। একইসাথে সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
