চট্টগ্রামের দামপাড়াস্থ ইংলিশ ট্রাকের মানববন্ধন চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে বক্তরা বলেন,
আমরা নিম্নবাক্ষরকারীগণ ইংলিশ ট্রাকের দামপাড়া, ওয়াসা, এর কর্মধারী শিক্ষক ও শিক্ষার্থী। আমরা বিনীতভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, অনিরাপদ সড়কব্যবস্থা বিরাজ করছে। এই সমস্যাগুলো আমাদের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। জিইসি মোড় ও ২ নং গেইট নগরীর অন্যতম বাস্ততম রাস্তা। সম্প্রতি আমাদের এক সহকর্মী ২ নং গেইট এ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা মহোদয়ের নিকট নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি প্রেরন করছি।
সমস্যার বিবরণ।
নিয়ন্ত্রণহীন যানবাহন, প্রধান সড়কে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে।
অবৈধ পার্কিং: রাস্তার দুই পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারণে সড়কের প্রশস্ততা কমে যায়, যা যানজটের অন্যতম প্রধান কারণ।
ট্রাফিক আইন অমান্য অনেক চালক ট্রাফিক আইন ও সিগন্যাল অমান্য করে, বিশেষ করে দ্রুত গতিতে গাড়ি চালানো এবং হঠাৎ লেন পরিবর্তন করা খুবই সাধারণ ঘটনা।
হাঁটার ফুটপাথের অভাব, অধিকাংশ রাস্তায় পথচারীদের হাঁটার জন্য পর্যাপ্ত ফুটপাথ নেই। যেসব ফুটপাথ আছে, সেগুলোও অনেক ক্ষেত্রে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে থাকে, ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে হেঁটে চলেন।
জেব্রা ক্রসিং ও ট্রাফিক সাইনের অভাব গুরুত্বপূর্ণ মোড়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পর্যাপ্ত জেলা ক্রসিং ও ট্রাফিক সাইন নেই, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত বিপজ্জনক।
জনসচেতনতার অভাব সড়ক নিরাপত্তার বিষয়ে জনসাধারণ এবং চালকদের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে।
প্রস্তাবিত সমাধান:
নিয়মিত তমারকি: ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা।
সঠিক পার্কিং ব্যবস্থাপনা: অবৈধ পার্কিং বন্ধ করে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে পার্কিংয়ের ব্যবস্থা করা।
ফুটপাথ সংস্কার ও দখলমুক্তকরণ: দখল হয়ে যাওয়া ফুটপাথগুলো উদ্ধার করে পথচারীদের চলাচলের উপযোগী করে তোলা।
ট্রাফিক সাইন স্থাপন: গুরুত্বপূর্ণ মোড় ও মোড়ে পর্যাপ্ত ট্রাফিক সাইন এবং সিগন্যাল স্থাপন করা।
সচেতনতামূলক কর্মসূচি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ও ক্যাম্পেইন আয়োজন করা।
অতএব, মহোদয়ের নিকট আমাদের বিনীত নিবেদন, উল্লিখিত সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাদের এলাকার নাগরিক জীবন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে আপনার সদয় মর্জি হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইংলিশ ট্র্যাক সিইও ও প্রতিষ্ঠাতা এ কে এম নিজাম উদ্দিনসহ কর্মধারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
