বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়েছে।
র্যালিটি বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে বের হয়ে টানেল সড়ক প্রদক্ষিন করে চাতরী চৌমহনী গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
এসময় র্যালিতে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমেদ, দিল মোহাম্মদ মন্জু, এম. মনসুর উদ্দিন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক, জামাল উদ্দিন আনসারী, মোঃ কাশেম, মোঃ জাহাঙ্গীর, রফিক ডিলার, মোস্তাক আহমেদ,আবদুল মঈন চৌঃ ছোটন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরসহ উপজেলা বিএনপি,উপজেলা স্বেচ্ছাসবক দল, ছাত্রদল,কৃষক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী।
র্যালিতে দলীয় নেতাকর্মীরা বাদ্যবাজনা, দলীয় ও জাতীয় পতাকা, দলীয় প্রতিক নিয়ে নেচে গেয়ে অংশগ্রহন করেন। এতে অর্ধলক্ষাধিক লোক অংশ গ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন,নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেয়া হবে, নির্বাচনের কথা বললে অনেকের খারাপ লাগে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্র নায়ক তারেক রহমান দীর্ঘ ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে। নির্বাচন ছাড়া কখনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারেনা। আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে মার্কায় জয়ী করতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
