যানজট নিরসন ও জনস্বার্থে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় আল মদিনা রেস্টুরেন্টকে ২০ হাজার, আল মদিনা বেকারিকে ১৫ হাজার ও হেলথ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হালাল বেকারিকে এক মাসের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, জনগণের জীবনযাত্রা নিরাপদ রাখতে প্রশাসন বদ্ধপরিকর। অনিয়মের খবর পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
