চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্ভোধন

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা চত্বরের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শেষ করে উপজেলা পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন।

সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌস আকতার, নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, চন্দনাইশ থানার উপপরিদর্শক রাকিব হাসান প্রমুখ।