মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই- আযম বীরপ্রতীক বলেছেন, জুলাই অভুত্থানে আহত এবং নিহত শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে পুর্নবাসনের জন্য কাজ করছে সরকার।
উপদেষ্টা বুধবার(১৬ জুলাই) চট্টগ্রাম বহদ্দারহাটে ছাত্র জনতার জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে শহিদের প্রাণ বিসর্জনের হারানোর স্থানে ঐ শহিদের নামে Street Memory Stamp নির্মাণ কাজে উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এইসব কথা বলেন।
উপদেষ্টা বলেন সামনের দিনে যারা রাষ্ট্র শাসন করবে তারা যেন আর স্বৈরাচারী মনোভাব পোষণ করতে না পারে সেজন্য দেশের ৮৬৪ স্থানে যেই স্থানে শহিদ হয়েছে সেসব জায়গায় স্থায়ীভাবে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে যাতে করে তারা সেটি দেখে বুঝতে পারে।
উপদেষ্টা আরো বলেন, জুলাই হত্যাকান্ডের বিচারের কাজ দ্রুত চলছে, আমরা চাই আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে বিচারিক কাজ সম্পন্ন করতে। সেজন্য বিচারিক প্রক্রিয়া নিয়ে যাতে কোন ধরনের প্রশ্ন না ওঠে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, জুলাই অভূত্থানে আহত এবং নিহত পরিবারের স্বজনদের যাতে মানবেতর দিনযাপন করতে না হয় সেজন্যে সরকার আলাদা অধিদপ্তর গঠন করার মাধ্যমে তাদের সর্বোচ্চ সহায়তা করা হবে। তারা যেন পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সেই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।
এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মডিয়িার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
