চকরিয়াতে মাওলানা মোহাম্মদ ছলিম উল্লাহ (রহ) এর ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা”র প্রতিষ্টাতা সভাপতি এবং সিকদারপাড়া আমজাদিয়া জামে মসজিদ এর খতিব ও পেশ ইমাম( অবৈতনিক ১৯৪০ হতে ২০০৪ পর্যন্ত ৬৫ বছর) বিশিষ্ট আলেমেদ্বীন ও একাধিক স্বর্ণপদক প্রাপ্ত সমাজসেবী হযরত আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ছলিম উল্লাহ (রহ) এর ২১ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ’র সভাপতিত্বে সিকদারপাড়া আমজাদিয়া জামে মসজিদে বাদে জোহর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা রহিম উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কে এম নাসির উদ্দিন। বক্তব্য রাখেন জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ( ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ, সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানার তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ মুছলেন উদ্দিন ও মাষ্টার ইদ্রিস আহমদ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।