‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান গতকাল ১২ই আগস্ট ২০২৫ ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচির দ্বিতীয় পর্বের বাছাই অনুশীলন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সাঁতারুদের সাথে মতবিনিময় করেন।

গত ১৫ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি আগামী ০৫ নভেম্বর পর্যন্ত চলবে। এর আগে ০৫ জুলাই দেশের ৬৪ জেলার ১৫টি ভেন্যু থেকে ৬৩০ জন সাঁতারু বাছাই করা হয়। বাছাইকৃত সাঁতারুদের ০৬টি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে বিশ্বমানের সাঁতারুতে পরিণত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকা নিয়ে এরাই পদচারণ করবে বলে আশা ব্যক্ত করেন মাননীয় নৌবাহিনী প্রধান।