লোহাগাড়া বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেপ্তার ৯

গত ২২ অক্টোবর সোমবার দিনগত রাতে লোহাগাড়া বিশেষ অভিযান চালিয়ে  ৯ আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। তাদের মধ্যে ৪ জন মাদকবিক্রেতা ও ৫ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ার মির্জিপাড়ার মৃত কালা মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২২), কক্সবাজারের নয়াবাজার সাতগড়িয়া পাড়ার আবু সুফিয়ানের ছেলে মোকতার আহামদ (২৬), উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত ছাব্বির আহামদের স্ত্রী জুলেখা বেগম (৪৫) ও উপজেলার বড়হাতিয়া জোটপুকুরিয়া এলাকার মো. কবির আহামদের ছেলে মো. নেজাম উদ্দিন (৩৭)।
সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার ৮’শ পিস ইয়াবা ও ৮’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। অপরদিকে, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামিরা হলেন উপজেলার চুনতি সুলতান মাওলানা পাড়ার আবদুল মাবুদের ছেলে এনামুল হক সুমন, বড়হাতিয়া ইয়াছিন পাড়ার ফারুক আহাম্মদের ছেলে সিরাজুল ইসলাম, চুনতি খলিফার পাড়ার আবদুল জলিলের ছেলে আবদুর রহিম, আবদুল খালেক ও আবদুল গণি। আদালতে গ্রেপ্তারী পরোয়ানা মূলে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া, এসআই শেকাব উদ্দিন সেলিম, এসএসআই শফিউল্লাহ, এএসআই শাকিল ও এএসআই জহির উদ্দিন। মাদকসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। লোহাগাড়ায় বিশেষ