চট্টগ্রাম: বোয়ালখালীতে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন ডি এন্ড সি নামক এক ইটভাটাকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার চরখিজিপুরে নির্মাণাধীন এ ইটভাটায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবৈধভাবে ডিএণ্ড সি নামীয় একটি ইটভাটা তৈরির কাজ পরিচালনা করছিলেন স্থানীয় হাজী রফিক আহাম্মদ (৮৪)।
অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(খ) ধারা অনুযায়ী তাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইসাথে নির্মাণাধীন ইট ভাটাটি অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।


