বাসের ধাক্কায় টোল বুথ ভেঙ্গে আহত কালেক্টর

চট্টগ্রাম: শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় টোল বুথে দায়িত্ব পালনরত এক টিসি (টোল কালেক্টর) আহত হয়েছেন।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আমানত সেতুর টোল ম্যানেজার মোজাম্মেল হোসাইন বলেন, সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় টোল বুথটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বুথে দায়িত্ব পালনরত টিসি আহত হয়েছেন।