বৃক্ষরোপণ কর্মসূচি হাজী মুহাম্মদ মহসিন কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের

‘সবুজ ছড়িয়ে মায়ায় জড়িয়ে ৯৩’ এই স্লোগান কে সামনে রেখে হাজি মুহাম্মদ মহসিন কলেজ এইচ এস সি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, শিক্ষক–শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন ছাত্র পরিষদের আশরাফুল আনোয়ার হিরণ, কামরুল মেহেদী, শহিদুল আলম, রিয়াজুল আনোয়ার চৌধুরীসহ বর্তমান ছাত্রছাত্রী ও এইচএসসি ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীগণ। কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। প্রাক্তন ছাত্রছাত্রীদের এমন দায়িত্বশীল প্রয়াস আমাদের অনুপ্রাণিত করে। উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীরা কলেজ জীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপণ করা হয়। পরিবেশবান্ধব এই উদ্যোগ কলেজের বর্তমান শিক্ষার্থীদের মাঝেও পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে বলে মনে করেন আয়োজকরা।