প্লাষ্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চট্টগ্রামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫, উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড: মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর মোহাম্মদ মনজুরুল কিবরিয়া।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অব মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ এর ডিন প্রফেসর ডঃ মোঃ শাহাদাত হোসেনসহ আরো অনেকে ।
