বন্দরনগরী চট্টগ্রামে অভিযান : গ্রেপ্তার আরও ১০৮৭ জন

চট্টগ্রাম: কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের অভিযানের তথ্য বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পরিসংখ্যান থেকে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৯ জন, আগের মামলায় ১৭৭ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৬৪ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ১২৫ জন এবং সাজা পরোয়ানায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসংক্রান্ত অপরাধে ৫৬ জন মাদকসেবী ও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়।মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে।এ ছাড়া ২৬টি মাদক মামলা করা হয়েছে।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৪২, কক্সবাজারে ১৬, কুমিল্লায় ৪২, ব্রাহ্মণবাড়িয়ায় ৮, চাঁদপুরে ১৩, নোয়াখালীতে ১১, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ৬, রাঙামাটিতে ৯ এবং খাগড়াছড়িতে ১৮ জন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫২৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৭২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা হিসেবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লায়, ২০৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ৯৬, লক্ষ্মীপুরে ৬৯, কক্সবাজারে ২৬, নোয়াখালীতে ২৬, বান্দরবানে ২৬, চাঁদপুরে ১৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪, রাঙামাটিতে ৯, ফেনীতে ৬ এবং খাগড়াছড়িতে ২৭ জনকে আটক করা হয়েছে।