ফিজিওথেরাপি স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রামের আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫” উদ্‌যাপন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) ফিজিওথেরাপি স্টুডেন্ট এসোসিয়েশন (PSA), চট্টগ্রামের আয়োজনে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আব্দুর রহমান শিশিরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞ, শিক্ষক ও ফিজিওথেরাপি শিক্ষার্থীরা একত্রিত হন ফিজিওথেরাপির গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

এতে প্রধান অতিথি অধ্যক্ষ ডা. মাহবুবুল হক তার বক্তব্যে বলেন,

ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ। রোগ প্রতিরোধ, পুনর্বাসন এবং ব্যথা ব্যবস্থাপনায় এর গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্মের ফিজিওথেরাপি শিক্ষার্থীদের দক্ষতা ও নৈতিকতায় শ্রেষ্ঠ হতে হবে, যেন তারা দেশের স্বাস্থ্যখাতে নেতৃত্ব দিতে পারে।”

বিশেষ অতিথি ডা. এস. এম. জুবায়ের রহমান বলেন,
ফিজিওথেরাপির সেবা গ্রহণ করে প্রতিদিন হাজারো মানুষ আবার কর্মক্ষম হয়ে উঠছে। আমাদের দেশে এই খাতটি আরও বিস্তারের প্রয়োজন রয়েছে। যথাযথ প্রশিক্ষণ ও অবকাঠামো বিনিয়োগ জরুরি।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন
শারমিন আবিদা রফিক, কোর্স অর্ডিনেটর
মোঃ সেলিম রানা, সিনিয়র শিক্ষক
মোঃ শহীদ খান, সিনিয়র শিক্ষক ও ফিজিওথেরাপিস্ট
মোঃ বাবর আলী, সভাপতি,
মোঃ আবদুর রহিম, শিক্ষক
মোঃ শাহাবুদ্দিন আহমদ রাশেল, শিক্ষক

বক্তারা বলেন,
সঠিক জ্ঞান, প্রযুক্তি ও পেশাদারিত্বের মাধ্যমে ফিজিওথেরাপি খাতে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যেতে পারে। শিক্ষার্থীদের গবেষণামুখী ও সচেতন হয়ে উঠতে হবে।”

দিনব্যাপী আয়োজনে ছিল—
ফিজিওথেরাপি বিষয়ে সচেতনতামূলক সেশন
মুক্ত আলোচনা, সচেতনতামূলক সেশন ও সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা তুলে ধরেন এবং এ পেশার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।

এই আলোচনা সভার মাধ্যমে ফিজিওথেরাপির গুরুত্ব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে একটি স্পষ্ট বার্তা উঠে আসে। আয়োজক ও অংশগ্রহণকারীরা আশাবাদী
ফিজিওথেরাপি হবে আগামী প্রজন্মের জন্য একটি সম্মানজনক ও জনসেবামূলক পেশা।