টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ১ বছর পূর্তি উপলক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিল

টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ (২০২৪-২৬) এর ১ বছর সফলভাবে অতিক্রম উপলক্ষে সমিতির কার্যালয়ে বুধবার(১০ সেপ্টেম্বর) এক খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন আতর জান জামে মসজিদ এর খতিব হাফেজ মোঃ শামসুল হুদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দীন চৌধুরী, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, উপদেষ্টা আলহাজ্ব মোঃ মুছা, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এস.এস বাহাদুর, অর্থ সম্পাদক অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন), আলহাজ্ব মোঃ আবু ছালেক প্রমুখ।

দোয়া মাহফিলে সমিতির প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দসহ সকল প্রয়াত ব্যবসায়ী ও নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং টেরীবাজার ব্যবসায়ী সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি, ঐক্য ও সফলতা কামনা করে মোনাজাত করা হয়।