চীনে আন্তর্জাতিক তাইকওন্ডো প্রতিযোগিতাতে রেফারি মনোনীত চট্টগ্রামের আলী আকবর

Asia Open ITF Taekwon-Do Championship 2025 আগামী ১৬ ও ১৭ আগষ্ট চীনের নিংবো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় রেফারি হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রামের ছেলে তাইকওন্ডো ফেডারেশন (ITF) এর ব্ল্যাক বেল্ট (৪র্থ ড্যান), আইটিএফ বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধান প্রশিক্ষক মোঃ আলী আকবর।

উক্ত প্রতিযোগিতা INO 618 কর্তৃক আয়োজিত এতে অংশ গ্রহণ করবেন অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কিরগিজস্তান, নেপাল, পোল্যান্ড, রাশিয়ান ফেডারেশন, কানাডা, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বিশ্ব আইটিএফ আন্তর্জাতিক তাইকওন্ডো ফেডারেশনের প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার চোই জং হোয়া এই টুর্নামেন্টে উপস্থিত থাকবেন।

মোঃ আলী আকবর বলেন:

“এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে পারা শুধু আমার জন্য নয়, বরং বাংলাদেশ আইটিএফ পরিবারের জন্য এক বিশাল সম্মান ও গর্বের বিষয়।”

বাংলাদেশের পক্ষ থেকে মোট ৭ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। তারা ১৩ আগস্ট চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেনঃ

MD ALI AKBAR – আন্তর্জাতিক রেফারি, টিম লিডার

MD GOLAM SABBIR MASUM – টিম ম্যানেজার

MOHAMMAD MOINUR RAHMAN –অভিভাবক

SAJIT KUMAR NATH – অভিভাবক

SARMIN AKTER – প্রতিযোগী

BRINT DEVI DUSTO – প্রতিযোগী

UMME SAIARA TANSI – প্রতিযোগী

উল্লেখ্য যে, এই আন্তর্জাতিক সফর শুধু প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের আইটিএফ কমিউনিটিকে বিশ্বের দরবারে উপস্থাপন করার একটি চমৎকার সুযোগ।