কর্ণফুলীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চালক দলের আনন্দ র‍্যালী

চট্টগ্রামের কর্ণফুলী মইজ্জ‍্যারটেকে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী চালক দল আনন্দ র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর (সোমবার) সকালে মোহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী চালক দলের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিভাগীয় জাতীয়তাবাদী চালক দলের প্রচার সম্পাদক আজিজুল হক।

উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ দিদার, জরিফ আলী, মোহাম্মদ তারেক, মোহাম্মদ খলিল, মাহমুদুল আলম, মোহাম্মদ আলমগীর প্রমূখ।

এ সময় বক্তারা বলেন- দেশের সব সেক্টরে দূর্নীতি ও অন‍্যায়ের বিরুদ্ধে আন্দোলন হলেও সড়কে এখনো দূর্নীতি বিদ‍্যমান রয়ে গেছে । দক্ষিণ চট্টগ্রাম থেকে গ‍্যাস নিতে আসা সিএনজি অটোরিকশাগুলোকে বিনা কারণে আটক করা হয়, পথে পথে পুলিশের হয়রানি ও টোকেন বাণিজ্যে অতিষ্ঠ চালকেরা।

প্রধান বক্তার বক্তব্যে আজিজুল হক বলেন – সড়কে পুলিশি হয়রানি, টোকেন বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান অন‍্যথায় জাতীয়তাবাদী চালক দলের ব‍্যানারে কঠিন আন্দোলনের হুশিয়ারি ব‍্যক্ত করেন।