ওমান প্রবাসী যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

ওমান প্রবাসী যুবদল প্রেমীদের উদ্যোগে সম্পন্ন হয় স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা।

ওমানের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাবেক ছাত্র নেতা যুবনেতা ও অন্যান সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে মুখরিত ছিলো সভা স্থল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ওমান এর প্রধান সমন্নয়ক সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মাছুম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আমান উদ্দীন আমান, মোস্তফা পারভেজ, আবদুল মাবুদ লিটিন, আলী আকবর, আলী আজগর রানা, আফসার উদ্দিন, ইব্রাহীম, খোকন, জাহেদ, শিবু, সাব্বির, তুহিন, মহিম, টিটু সহ আরো অনেকেই।

হাফেজ ইয়াসিন এর সুমধুর কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত মোনাজাত এর মধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আরোগ্য ও আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করা হয়।এবং ওমান কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি জনাব রহিম ভাইয়ের সদ্য প্রয়াত মাতার আত্মার মাগফিরাত কামনা করা হয়।