দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যকটি নেতাকর্মী গত ১৭বছর ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনো আছি। যতদিন গণতন্ত্র পুনরুদ্ধার হবে না ততদিন আমাদেরকে মাঠে থাকতে হবে । এদেশে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে তখনই দেশনেত্রী খালেদা জিয়া দেশকে রক্ষা করেছে। এবারো গণতন্ত্র রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে আমরা এই রাজপথে অবস্থান করবো। খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক ধানের শীষকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে চট্টগ্রাম-১৩ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদ ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসএম ইমতিয়াজ করিম পিন্টু, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, লোকমান, আলমগীর খান, শাহাবাস, মনির, আনোয়ারা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক গফুর, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল, মিজান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ, সাঈদুল, মুরাদুল ইসলাম, মিজানসহ স্থানীয় বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
