নগরীর হালিশহর আনন্দবাজারস্থ ডায়মন্ড টাচ্ কমিউনিটি সেন্টার মিলনায়তনে শনিবার (১২ জুলাই) দুপুরে বাশার গ্রুপের প্রয়াত উপদেষ্টা ও কর্মকর্তাগণ এবং মরহুম মুরুব্বিগণের ইছালে ছাওয়াব উপলক্ষ্যে পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নদভী (মা.জি.আ)। সভাপতিত্ব করেন বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। বিশেষ অতিথি ছিলেন সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি পিএলসি এর চেয়ারম্যান শামসুল আলম শামীম, ফেনী জেলার ডিস্ট্রিক্ট জজ সিরাজ উদ দৌলা কুতুবী, ভ্যাট কনসালটেন্ট আইয়ুব নবী,ক্যাপ্টেন এম. এ. মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি প্রভাষক মাওলানা শফিউল্লাহ্ কুতুবী, শাহ্ আমানত হজ্জ কাফেলার পরিচালক সাইফুল ইসলাম, পূর্বগাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার: মাওলানা নুরুল আলম ফারুকী, বাশার গ্রুপের উপদেষ্টা মোরশেদ আহমেদ, আলহাজ্ব খায়ের আহমেদ, আইএম.এস গ্রুপের পরিচালক আলহাজ্ব এম. এ. তাহের, নুরুল আলম বাচা, এম. এ. হাশেম, আবুল ফয়েজ রাসেল সহ প্রমুখ।
পরে বাশার গ্রুপের প্রয়াত উপদেষ্টা ও কর্মকর্তাগণ এবং মরহুম মুরুব্বিগণের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
