ঢাকাস্থ পটিয়া সমিতির কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটির এক যৌথসভা শনিবার (৩১ মে) রাজধানীর ফকিরাপুলস্থ শতাব্দী সেন্টারে সমিতির কার্যালয়ে মো. আলী নাওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সালাউদ্দীন গাজীকে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয় মাহাবুল আলম, অধ্যক্ষ মুছা খান, সৈয়দ হাবিব হাসনাত, মোহাম্মদ নাছির এবং তমিজ উদ্দিন চৌধুরীকে।
উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে লায়লা সিদ্দিকী, আহমেদ নবী, মো. হারুনুর রশিদ চৌধুরী, এম এ সবুর, ডিজেন্দ্রলাল চৌধুরী, এ বি এম জিয়াউদ্দিন এবং মো. আলী নাওয়াজকে। এছাড়া সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, অ্যাডভোকেট মো. নুরুল হুদা আনছারী, মো. হোসেন শানু ও মো. আব্দুল করিম চৌধুরী, অর্থ সম্পাদক মু. মঈনউদ্দীন নেজামী, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান, মানবসম্পদ সম্পাদক মোহাম্মদ সেলিম, সদস্য মো. ওবাইদুল আকবর ও মনোয়ারা বেগম মুন্নীসহ অনেকে।
সভায় সমিতির কার্যকরী নির্বাহী ও উপদেষ্টা কমিটির দায়িত্ব নির্ধারণ, সমিতির নিজস্ব ওয়েব সাইট চালু, পটিয়ার মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং পটিয়া থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় আগত রোগীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়।
