সাতকানিয়া থানা পুলিশের উদ্যোগে ঢেমশা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ৩০ জানুয়ারি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়–য়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি ইয়াছির আরাফাত। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান রিদুয়ান উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন আহমেদ ও যুবলীগ নেতা হারুনুর রশিদ মানিক। সাংবাদিক সুকান্ত বিকাশ ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের রেক্টর শশী ভূষণ বড়–য়া ও সিনিয়র শিক্ষক মাওলানা মুহিউদ্দীন। প্রধান অতিথি ওসি ইয়াছির আরাফাত বলেন, মাদককে নির্মূল করতে হলে সামাজিক সচেতনতা প্রয়োজন। আর ইভটিজিংয়ের কোন ঘটনা ঘটলে পুলিশকে জানালে সাথে সাথে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া বাল্যবিয়ে বন্ধে ছেলে-মেয়ে উভয় পক্ষের অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
