চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন মতিঝর্না এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। র‌্যাব জানিয়েছে, নিহতরা মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে গাঁজা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‌্যাব নিহতদের মাদক ব্যবসায়ী দাবি করলেও তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। তবে নিহতদের একজনের বয়স ৩৫ এবং অপরজনের বয়স ২৫ বলে জানিয়েছেন র‌্যাব ।

র‌্যাব-৭ এর সহকারী এএসপি (গণমাধ্যম) মিমতানুুর রহমান জানান, একটি মাইক্রোবাস মতিঝর্ণা এলাকায় অতিক্রমের সময় র‌্যাবের একটি টহল দল সেটিকে থামার সংকেত দেয়। এসময় মাইক্রোবাস থেকে র‌্যাব সদস্যদের গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি ছুঁড়েন। দুইপক্ষে গোলাগুলির সময় মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি করে ৮৫ কেজি গাঁজা ও একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে র‌্যাব।