সাতকানিয়া ঢেমশা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা

প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন সভাপতি আলহাজ্ব জসিমউদদীন

চট্টগ্রাম : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্দরকিল্লায় জেনারেল হাসপাতালের সম্মুখস্থ এক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রের উপস্থিতি প্রস্তুতি সভায় নতুন মাত্রা যোগ করে। । নতুনভাবে উপকমিটি গঠন,পরিকল্পিত প্রস্তুতি, পাড়া ও ব্যাচভিত্তিক ছোট দলে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সাথে দ্রুততম সময়ে অর্থ ও ম্যাগাজিন উপকমিটি নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত গৃহিত হয়।আয়োজক কমিটির সদস্য সচিব আনোয়ার হোছেন টিপু, ম্যাগাজিন উপকমিটির সদস্য মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ্ব জসিমউদদীন। মতামত প্রদান করেন সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ মোহাম্মদ ফরিদ, দ্বীপেন কুমার চৌধুরী, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎফল বড়ুয়া দিপু, সরকারী কর্মকর্তা রাজিব পালিত, বিশিষ্ট ব্যাংকার আবদুল আজিজ, জাহাঙ্গীর আলম,ব্যবসায়ী রেজাউল করীম,ইমাম হোসেন এমু,নাজিম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন মোঃ বাবর, কবি সুলতান মাহমুদ, জেনজি প্রতিনিধি ও মুখপাত্র জাহিদুল ইসলাম, সিনিয়র সিটিজেন শাহনেওয়াজ সিদ্দিকী সহ আরো অনেকে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুনর্মিলনী সফল করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ভুমিকা রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তথ্য সূত্র : প্রেস রিলিজ