চট্টগ্রাম: বোয়ালখালীতে পুলিশ অভিযান চালিয়ে অজিত বিশ্বাস (৫২) ও মো.আলতাফ হোসেন (৪২) নামের দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ দুই যুবলীগ কর্মী ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারনামীয় আসামি।
অজিত বিশ্বাস উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধীরেন্দ্র লাল বিশ্বাসের ছেলে এবং মো. আলতাফ হোসেন পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী রায়খালী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার করা দুই আসামিকে সোমবার (৯ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


