চট্টগ্রামে মাস্ক বিতরণ ক্যাম্পেইন করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ভাড়াটিয়া কল্যাণ অর্গানাইজেশন চট্টগ্রাম মহানগর বাংলাদেশ।
বৃহস্পতিবার(১৯ জুন) সকালে নগরীর পাহাড়তলীর মোড় থেকে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। নগরীর ১০টি স্পটে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।
ভাড়াটিয়া কল্যাণ অর্গানাইজেশন চট্টগ্রাম মহানগর বাংলাদে ‘র প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম মিজান এর উদ্যোগে উক্ত সংগঠনের ১০ জন স্বেচ্ছাসেবক এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
এ সময় জহিরুল ইসলাম মিজান বলেন, দেশে আবারো করোনা ভাইরাস এসেছে তাই সবার মধ্যে মাস্ক পরিধান নিশ্চিত করা গেলে ৮০ শতাংশ করোনা সংক্রমণ রোধ করা যাবে। তাই আমাদের এই কার্যক্রম। সচেতন মহল থেকে রাজনৈতিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় তার সাথে ছিলেন আলাউদ্দিন , সুমন , আসিফ , আরিফ, রাসেল, শাহিন, সাহিদ, কাজল, মুক্তা, নুরজাহানসহ প্রমুখ।
