‘নিয়মিত ব্যায়াম করুন, নিজ ও পরিবারকে সুস্থ রাখুন’ শ্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। নগরীর ঐতিহ্যবাহী শরীর চর্চা ও সামাজিক সংগঠন ‘রানার্স এসোসিয়েটস’ এর আয়োজনে সংগঠনের সভাপতি মো. মইনুল কাদের নাবিলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইকবাল কায়সার ও সমাজসেবক নুর মোহাম্মদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। প্রধান অতিথি ছিলেন হারুনুর রশিদ। আবদুচ ছালাম স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, সমাজ থেকে মাদক এবং দুর্নীতি রোধে খেলাধুলার বিকল্প নেই। কাউকে না কাউকে জেগে উঠতে হবে। দেশ থেকে মাদক এবং দুর্নীতি দুর করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি চট্টগ্রামের দর্শনীয় স্থান পতেঙ্গা সমুদ্র সৈকতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করায় রানার্স এসোসিয়েটস এর সকল সদস্যকে ধন্যবাদ জানান ।
এর আগে সকাল ৭.৩০টায় চট্টগ্রাম দর্শনীয় স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ৩ কিলোমিটার পথ দৌড়ান দৌড়বিদরা। প্রতিযোগিতায় অগ্রজ ও তরুণসহ প্রায় ১০০জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন মাজেদুল ইসলাম মিন্টু, ২য় আলমগীর, ৩য় রাসেল চৌধুরী, ৪র্থ জাহেদ আসগর আরমান, ৫ম সাইফুল ইসলাম সহ অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-এর উপ-কর কমিশনার হারুনুর রশিদ পিন্টু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহাজান কবির ভুঁইয়া, মুজিবুর রহমান, মান্নান মোল্লা, লোকমান উদ্দিন, জাহিদুল ইসলাম, মো. নুরুন্নবী, শাহাদাৎ হোসেন মজুমদার, সোহাগ পাটোয়ারী, রেজাউল ইসলাম শিপন, কাজী নাদিম, কায়েস ভুঁইয়া, সৈকত চৌধুরী, জুলফিকার আলী ভুট্টো, সহিদুল ইসলাম বকুল, সাইফুল ইসলাম, কামরুজ্জামান, জাকির হোসেন, মিজান চৌধুরী, মো. সেলিম, মামুনুর রশিদ শিপন সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে ক্যাপ বিতরণ করেন ওয়ালটনের সৌজন্যে মুন ইলেকট্রনিক্স।
